পা আর নুড়ি নরম ধুলোই আঁকার খাতা
মেঝের ভেতর নাঙা শীতে মুঠির মধ্যে রুপোর বাটি
জানলা টেবিল এপাড় থেকে ওপাড় দেখি অন্যজীবন
জীবন মানে কফির মগে আলতো অসুখ অসুস্থ রাত
পাপোশ এইতো পায়ের মোজা এই সুযোগে
গল্পগুলো লুকিয়ে পড়ে উপন্যাসে
বল দেবেনা বেল নেবেনা খাটো মাদুর বারান্দাসুখ
ডিম জুতো আর মিষ্টিকলা কাঠের জুতো ভাগ্য এমন
নখের মধ্যে রক্তরেখা বাসের ছবি ফটোস্কপি
স্টেথোস্কোপে মনের ভুলে বাউন্ডুলে জীন্সে ফ্রান্সে
পারফিউমে রিকসা থামে উদোম হাঁটু কান্না আসে
পথের পাশে তুমুল দুঃখ-খামার দুটি
হন্যে বাঁচি এমনি খুঁজি
আমার স্বপ্নরোগের খুঁটি
নেইতো ছুটি !
_____________
১৯ জানুয়ারি ২০১১
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০১১
'খ' এর ভুলের জন্যে 'ক' এর অপেক্ষা
কফিন বরাদ্দকৃত
কিছু নেই শেষ ডাক নামে
বিপরীত রং বিপরীতে
শেষমেশ এই আমি কিছুটা কুকুর
ভাঙতে কি পারেননা মিথ্যেবাদের টিউব প্রতিশ্রুতিদের মতোন
সব বানানো আমাদের কবি মানুষ দেবতা অসুর
মাংসের শিলায় পাপ হতাম আদিম অথবা আবশ্যক রোগ
যদি করি ভয়ংকর লাল আপেলের আবদার
নষ্ট বৃত্তে মরি আর ঘুরি
এইখানে তুলে রাখি
আজকাল আপনারই দিন
যিনারা বেশি পারে তিনাগোর কাছে গিয়া মর্
ভেইবে দেইখলেম ভালো
ত্যক্ত তো আর করতিছিনে কার কি খেতি বাপু ;
ওঁর মধ্যি যিইভাবে পড়িছে সোনাভানের শাড়ীর পাড়
শ্যাষে ওই ধুতি আর গামছা
সাথে ওঁই পাছাপাড় শাড়ি
সাড়ে বারোখানা চিঠি
কলজেখান দিয়ি ভুল করিছি নারায়ণ
ত্যক্ত তো আর করতিছিনে কার কি খেতি বাপু ;
ওঁর মধ্যি যিইভাবে পড়িছে সোনাভানের শাড়ীর পাড়
শ্যাষে ওই ধুতি আর গামছা
সাথে ওঁই পাছাপাড় শাড়ি
সাড়ে বারোখানা চিঠি
কলজেখান দিয়ি ভুল করিছি নারায়ণ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)