আমার শহরে ভোর হচ্ছে আবার
স্যাঁতাপড়া লাবণ্য হেসে উঠছে তবুও
জবুথবু বাসগৃহ আরো একটি রবিবারে,
বুড়োরাতের বাদবাকী গাভীন মেঘ
নবজাত রোদের আঁচে ক্রমশঃ নেই
আর আমাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা,
পতিত পথে, অনাবাদী পৃথিবীতে
বেঁচে থাকবার অনবদ্য জেদ,
সম্পর্কের দুর্নীতি, চুষে খাচ্ছে সুখ
এইভাবে আর কিভাবে কী হবে।
সর্বশেষ
স্বেদবিন্দুতে
যদি পারি
প্রহেলিকা গড়ে যাব
__________
২৮.০৮.২০১১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন