বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০১০

রীতু :: প্রত্যাবর্তন (সাত)

শহরের এতগুলো লোক ভুল বুঝে এদিকে তাকালো
আমি কাঁদিনি একটুও কোনদিন, কোনদিন
সবাই তো আর রীতুর মতোন পাষাণ নয়
এমনকি এই
যানজটের বিষে এলোমেলো মুমূর্ষু লোকগুলোর
এতই দুঃখ ছিল ;
লোকদেখানো উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি, ডুবে যাচ্ছি
বৃহৎ ক্ষত সমৃদ্ধ পরিমিত মানুষ ;

মেঘগুলো উড়তে উড়তে কাল বৃষ্টি ভেজালো খুব
ছাতা নিয়েই ভিজতে হলো, একদম একা
এত দুঃখ ছিল, এত বেশি দুঃখ ছিল...

__________________________________
(শেষের তিন লাইন প্রথমে যাবে
প্রথম চার লাইন তারপর বসবে,
বাকীরা যেভাবে বসে আছে, থাক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন