শূন্য শূন্য শূন্য
শূন্য বসবাস
বৃত্তবদ্ধ বাক্য কাল
শব্দ ইতিহাস
রোদ হয়েছে বলেই না
বৃষ্টি সারাক্ষণ
একলা বর্গক্ষেত্র তার
ব্যর্থ আয়োজন ---
কত আর বোঝাবো নিজেকে এভাবেই ভাল
ভুল ঠিকানার চিঠি বারবার আসে, বারবার
একটিবার ঘুরে দেখুন, কতকাল ডানা মেলে আছি
আমাকে ছেড়ে, ডানারাও উড়ে যাবে কোনদিন, একদিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন