আমি অন্ততঃ নই
এবার নিজের মতোন বাঁচো
আমি নই
আমি অন্ততঃ নই
যেমনটা চাচ্ছ শক্তপোক্ত কেউ বুকে আগলাবে
ঠিক বেঠিক দুটোই হতে পারো তবু
চাহিদামাফিক দরজাগুলো খুলে দেবে,
ঠিকমতোন মাটির উপর দাঁড়িয়ে দেখো
ঠিক যেমনটা চাইছিলে
তোমার ইচ্ছে হলেই যে
বন্ধ করবে চোখ
থামাবে হৃদয়
মরে যাবে এক মুহূর্তে তোমার জন্যে
আমি আর অমনটা কবে,
গলতে গলতে রাতের কাছে ফিরে যাও
ভেতরে যা কিছু দেখছ সব-ই পাথর
নাড়া দেবার মতোন কিছু আর কই
আমি একাও নই আর
খসে পড়ার আগ মুহূর্তে
যে টেনে ধরবে তোমায়
একের পর এক ফুলের বাগান খোঁপায় গুঁজে
সেলফোনের নিযুত ইউনিট ধ্বংস করে
খামচে থাকবে এমন সঙ্গীই তো চাও
আমার দ্বারা হবেনা বন্ধু
আমি তোমার জন্য নই কোনদিন
আমায় অন্ততঃ খুঁজছ না... ...
http://www.bobdylan.com/#/songs/it-aint-me-babe
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন