বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০১১

লেনদেন

পুঁটির শরীরে আলো, সরষের পিদিম কাঁপে সুখে-দুঃখে
জমছে ঘামছে নামছে বড় ঢেউ, দুলতে দুলতে আরো দূরে
একা কাঁপছে, বাইস্কোপ ছুটে যাচ্ছে নোনতা বিস্কিটে, সাধু
হেঁটে বাঁটে কান মলে সিগ্রেটঅলা গঞ্জ থেকে
মেনে নিচ্ছে অভ্যস্ত জাদুবিদ্যা আর চন্দ্রবোড়া
ডাকিনী শাকচুন্নীর পিঠ ঝোলা এলোমেলো শীতের যোগিনী
আটআনায় সেধে বেদে চিরুনী কলাই মটরের ঘাট..

শেষমেশ সের দরে বিকিকিনি, জীবনের জোড়া, হালি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন