দিলাম দুপুর, নিন
ধ'রে তুলি প্রথম চিবুক ভীষণ এক পউষে
এই নিন নাটাই আমার
তবু থাকি, থেকে যাই ভেতর বারান্দায়,
লিখেছি যা সন্ধ্যা আর রাতের ভাবনা
প্রাথমিক প্রশ্নের উত্তর...
এভাবেই ছিল যোগাযোগ
এরপরও চেপেছি সাক্ষাত
চেনা জানার আজন্ম বোধ, না
এক কাপ চা-তেই না হয়
সকালের অভিমান গেছে জলাঞ্জলি, তারপর-
যে কোন খাতাতে নতুন অধ্যায়
নিরক্ষীয় দুঃখ অসুখকে দত্তক নেবে
এটুকুই চোখে লেগে পুষ্ট হবে ভুল শব্দ ...
_________________
৯ জানুয়ারি ২০১১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন