রবিবার, ১৩ মার্চ, ২০১১

দরজা বিক্রি হবে না

যত্নে ধুয়ে রাখা বাইশ নম্বর দুঃখ বাঁধি বেগুনি শেকলে
মৃত প্রাসাদের দরজা জুড়ে দাঁড়াই -
কাউকেই আসতে না দিই, বুঝতে না দিই,
শুধু দরজাই আছে বাকী;
এরপর উঁচু থেকে আরও উঁচু
সবথেকে অবাক করা নিশ্চুপ আকাশে মেঘ
অর্ধেক গাছ, অর্ধেক নদী, অর্ধেক পাথর
মুখস্ত রাস্তায় মুখ থুবড়ে আবিষ্কার; ভুল;
সব থাক প'ড়ে ওভাবেই, হারাক বাণিজ্য
চাইনি যা তা চাইবো কি কোনদিন যেভাবে চাই ঝড়
আর ছুটি, আর ক্ষমা, আর...।

১৩.৩.২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন