রবিবার, ২২ মে, ২০১১

অটিস্টিক হাত - ২

মাধ্যমিক জোৎস্না,
আবার বাড়িয়েছি অটিস্টিক হাত
সাঁড়াশির তলায় উৎফুল্ল তুমুল
প্রতিফলন এমন যাতে খুব বাঁকা লাগে
একা লাগে,
বিছানার কোণ পুরাতন রক্তে
কবেই বলতাম
ঢিল দেবো ধরিস না, মন -
আমার থেকে ঢের ঢের ভাল,
বলতে চাচ্ছি কেবল কালো আর কালো ছাড়া
ঝড়কেই বলি ঝড়ের গল্প বরং
পৃথিবীটার বাকী সব বোধ বলছে , ছাই -
ঘুরিয়ে নিয়েছি কাঁধ,
নির্ভরতায় কাঠপেন্সিলের আধো উন্মাদ দেবী
ঘুমকে ঢেকেছে ভয়ংকর
তার চুল ছুঁতে পেরেছিলাম কি-না -

সবটুকু বৃষ্টিতে
ঠিক অমন করেই ভিজে আছি ।।

২২.৫.২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন