পৃথিবী
জানলা খুলেছিল সবার আগে
আজ
অতিকায় ধ্বংসস্তুপ তার আঁধারে
পৃথিবীর দেয়ালে
নখের আঁচড়
ভেতর পৃথিবীর স্ফটিক শরীরে দাগ
পাথুরে রুমাল
যন্ত্র ধরেছে,
ঝুলছে আধুনিক গাছে
পথ আঁকা ছিলো তাদের আবীরে
যারা যুদ্ধে যেতো
পৃথিবী নিঃশ্বাস পাক
ধীরে ধীরে হেঁটে যাক মিষ্টি বিকেলে
পৃথিবী নিঃশ্বাস পাক
শ্যামা মেয়ে উড়ে যাক
পৃথিবী ঘুরে ঘুরে তারপর,
মানুষের দেহের মতন,
আরো কিছু এলোমেলো গড়নের সাথে,
চারকোল প্রিয়তমা চারনিনা
ধোঁয়াটে নরম রেখা আকাশে-কাটিঁজে
পৃথিবী শিল্প পাক
কাটাকুটি সভ্যতা তীব্র জাহাজে
জানলা খুলেছিল সবার আগে
আজ
অতিকায় ধ্বংসস্তুপ তার আঁধারে
পৃথিবীর দেয়ালে
নখের আঁচড়
ভেতর পৃথিবীর স্ফটিক শরীরে দাগ
পাথুরে রুমাল
যন্ত্র ধরেছে,
ঝুলছে আধুনিক গাছে
পথ আঁকা ছিলো তাদের আবীরে
যারা যুদ্ধে যেতো
পৃথিবী নিঃশ্বাস পাক
ধীরে ধীরে হেঁটে যাক মিষ্টি বিকেলে
পৃথিবী নিঃশ্বাস পাক
শ্যামা মেয়ে উড়ে যাক
পৃথিবী ঘুরে ঘুরে তারপর,
মানুষের দেহের মতন,
আরো কিছু এলোমেলো গড়নের সাথে,
চারকোল প্রিয়তমা চারনিনা
ধোঁয়াটে নরম রেখা আকাশে-কাটিঁজে
পৃথিবী শিল্প পাক
কাটাকুটি সভ্যতা তীব্র জাহাজে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন