রবিবার, ৮ এপ্রিল, ২০১২

তুই আয় [১]

লিখে লিখে একদিন তুই বড় হবি খুব
তোর জুতোতে পণ্ডিচেরি এলগরিদম বিলবোর্ডকে চুমো খাবে,
তোর কপাল ফেটে লাল বেলুন উড়বে ব্রিকলেন-বাতাসে
তুই তোর রেইনকোট খুলে ফেলে চলে আয়,
তোকে নিয়ে সিনেমা বানাতে যাব হংকং;
চলে আয় আমার বাড়ি
তোকে খাওয়াবো ডাকাতি করা রাম,
আমার বিষণ্ন পাখনায় তুই রক্তবমি
তোর যাদুর জুতোজোড়া আমায় দিস
আমি তোকে কাদা দেবো উরুতে
তুই চলে আয় খুব রাতে
খুন করবো তোকে।।।


_____অ_
৮.৪.২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন