মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

সেদিন বুধবার ছিল

প্রতিফলন কাউকে কাউকে ধরে না
আমাকে আর অন্য কাউকে
কাদা আর রোদে প্রতিবার ডুবে যেতে

একবার আমাদের বাড়িতে কেবল আয়নাকে হাসতে দেখেছিলাম
সেদিন বুধবার ছিল
সেই বুধবার আমায় রোজ দেখা দেয়
আর বুধবার আমি বাড়ি যাই, খোলসের ভেতর
সব বুধবার
সে নথ পরে
ভাবনায়
একমনে গুনে যাই শায়িত কাঁচের সারি, স্বচ্ছ, একজোড়া হাঁস-সাদা ফুল
অনেকটা স্বপ্নের মতো, আ-রো কতো কী-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন