মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

নিজস্ব আবিষ্কার

কাঁচপোকার সাথেই ছাদে যেতে ইচ্ছে
আমার যে পথ ভাল্লাগে, আর খুব রোদ
অগণিত করোটিতে ভর দিয়ে দাঁড়াতে, আমার খানিকটা
বৃষ্টির ছাট আসে তারপর
আর পুড়তে থাকা
মাঝখানে খুব খুব শূন্য
উল্টোদিকে হা করে, পাঁজরের টুপ টাপ
নিজের মধ্যে ঝুঁকে থাকে
সভ্যতার ঘাটে
দীর্ঘতম প্রহর
ধীরে দাঁড়াই বরং নোনা জলে
পায়ের গভীরে বালি সরে যেতে যেতে
এই সুখ নিজস্ব আবিষ্কার ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন