উঠে দেখি ঝাপসা আমার ঘরে দমবন্ধ সকাল
গৃহস্থ চোয়াল তার কণ্ঠনালীকে শেখায় গাংচিল আহার
কতগুলো ভাঁজে একটি কপাল
অচেনা কার শরীর বিছানা হয়ে আছে
কল্পনাতে বিস্বাদ রুটি, কংক্রিটের প্রলাপ, পোড়া মস্তিষ্ক আর মন
আমার নয় এ স্বাদ, এ স্পর্শ, ছিঁড়ে যায়
এ নিঃশ্বাসও যেন অন্য পৃথিবীতে ফেরারী ।।
__________
২৬.০৭.২০১১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন