সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০১০

ছ ছ'টা জিজ্ঞাসা

ক'ফোঁটা শিশির পেলে ঝুঁকে পড়ে দীর্ঘ ঘাস
কতখানি রোদ শুষে সোমত্ত সূর্যমূখী
কারা কারা হেঁটে গেল পর্দা টানে বুক
কেমন বিকেল এলে তুমুল ছটফট
ক'বেলা না খেতে পেলে মানুষ কুকুর হয়
ক'বিন্দু বিষাদ বুকে কবি হয় বারোয়ারি মন ।।

______________________
১১ সেপ্টেম্বর ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন