বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০১০

আরোহী

একটাই পথ
ভীষণ ঠান্ডায় যাতে
আঙুলে আঁকড়ে উঠেছি বহু মাইল,
অপ্রাসঙ্গিক যত বিষাদ টিনের বাকশে
ফার্মেন্টেড মাছের মত বিদ্যমান,
যা কিছু নখ সেতো ভেঙ্গেছে - উঠেছে
সেই কবে, হারিয়ে যাওয়া শ্বাসের বাতাসের সাথে,
পুরু চামড়ার নীচে তরল বিষ বাড়তি
প্রয়োজনে জন্তু হই...

থ্যাঁতলানো নাক আর তোবড়ানো গালের দিব্যি
যে কোন ধরণের মাংসকেই প্রাধান্য দিই ।।


০২ সেপ্টেম্বর ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন