বুধবার, ২৫ মে, ২০১১

সিগ্রেট হয়ে যাবার পর

দু দু'বার হাতের উপর ম'রে গেছি
গাড়ীটাও ছেড়ে দিয়েছি
সেই বসেই আছি, বসেই থেকেই শুনি
বুকের মধ্যে গীটারের কর্ড ছিঁড়ে যায়;

সিগ্রেট হয়ে যাবার পর
এখন কিছুটা বুঝি যাতনা বা সুখ, আর -
অবশিষ্ট শরীর গড়াতে থাকি,
লোকজন পিষতে পেরে খুশি
প্রয়োজন যেহেতু শেষ
আর কী কাজ আমার !

২৫.৫.২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন