বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১

রীতু :: প্রত্যাবর্তন (পাঁচ)

এক মনস্তাত্বিক আণবিক বোমা
কেউ একজন করেছিল আবিষ্কার
করে প্রচুর আয়োজন
আগুনের গোলা দেখেছিলাম বড় ভেতরে
আর ধীরে ধীরে পুড়তে পুড়তে পুড়তে
পুড়তে পুড়তে পুড়তে..
না না .. শেষ হলোনা
বড় দাউদাউ ভেতরবাড়িতে আজো
চোখে জল আসেনা
তাই দ্বিধা হয়, কতটুকুইবা দহন আর..

তুমুল হাওয়ার মধ্যে
চোখ রাখি খোলা,
বড় সাধনা করে চোখের জলে
ভাসাই অবশিষ্ট শরীর
আয়নার সামনে দেখাতে নিজেকে
"দ্যাখো ছোঁড়া.. তুমি দুঃখী..."

আমি দেখেছিলাম দুটো কবুতর
পুরনো কড়ইয়ের উঁচুতে বেয়ে বেয়ে
নিজেদের ওরা কতটুকু বেসেছিল
বোঝা যায়নি,
জৈবিক গবেষণার বিষয় ।।

৬.৮.২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন