সোমবার, ২৩ আগস্ট, ২০১০

বোটানিক্যাল গার্ডেন (৩রা আগস্ট ২০১০)

উল্লম্ব মানব বসতি পেরুতেই আবছা গন্তব্য জাতীয় উদ্ভিদ উদ্যান
মানবসৃষ্ট তবু বৃক্ষের সমাজ যেখানে বিলোয় প্রচুর হাওয়া
কথা বলে বা তাঁদের সাথে কথা বরার ভান করেও
কয়েক পোঁটা তৃপ্তি, মানুষ গন্তব্য নিয়ে বড্ড বেশি ভাবে ।

বুনোলতার ঘ্রাণ ছিল, পায়ের পাতায় পুরু ঘাস,
জিন্সে লেগে থাকা চোরকাঁটা, আরো কিছু, সব কিছু
জুটি, ঠগ, ক্লান্তিকর সাইনবোর্ড, লম্বাপথের ক্লান্তি
তবু বিশুদ্ধ শান্তি ইটের উপর, অব্যবহৃত সিঁড়িতে
উঁচু-নীচু, পিচ্ছিল, লালমাটির কাদা,
বুঝতে চেয়েছি প্রকৃত পাহাড়
পাহাড়ের ডাক ।

মাইলকয়েক হেঁটে জমানো ক্ষিধে, জলতেষ্টা আর ক্লান্তি
তবু গাছ, ঝোপ, কাঁটাগাছ, লতা আর মানুষ
ক্লান্ত, নবীন, চতুর, সুযোগসন্ধানী, নেশাগ্রস্ত
আর বড় বেশি লোক-দেখানো প্রেম ।

গাছ, ঘাস, জল, কাদা
ঝোপ, লতা, কাঁটাগাছ - ভাল থাকুক ।

জৈবিক দেহটাই আজন্ম পাপ, দেনা, অভিশাপ
মাংসের বন্দীশালার প্রাচীর ভেঙে ঠিক একদিন.. একদিন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন