এই লম্বা মেঘ আর নীচুতে আকাশ স্বচ্ছ
সরু ঘাসের আড়াল সম্ভব ছায়ালীন
কাঁচগুড়ো কাঠফুল, সাধারণ শিশির রোদপানে টইটম্বুর
ভেলার কাল চেরিরডাল দেয়াল
অতিস্বচ্ছ জল হ্রদ গায়ে পানিশাক
অনেক তলায় শ্যাওলা সুগোল
ক্ষুদ্রতম মাছ খাবে সারাক্ষণ,
মেঘ এলে চুপ
চুপচুপে সাজে বৃষ্টির জলে
না হলে দুঃখ পাবে আসবেনা মেঘ আর
জল জল বিন্দু জল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন