বুধবার, ৪ আগস্ট, ২০১০

কথনঃ ৪ আগস্ট ২০১০

সে ছিল আর তার ব্যক্তিগত প্রসারিত ডানা
দূরবর্তী জগতের স্বচ্ছ মেঘ
থেমে যাওয়া চিৎকারের বোনা দুঃখ
চেপে থাকা শীতল বসবাসের ব্যবহৃত ফাগুন
চলচ্চিত্রময় শব্দ চলমান গৃহ জাগতিকে
হার না মানা প্রানের স্পন্দন বৈষয়িক স্বীকৃতিতে
সংক্ষিপ্ত জলের ফোঁটার ছিপছিপে কথা
বিখন্ড কালোর শরীর ক্ষীণ আলোক রেখা
বিদ্রোহের প্রতিশব্দে পরিচিত রঙের সম্মেলন
কেউ থাকে ভুল বাঁচে নিঃশব্দ ম্যানিকুইন
কেউবা টিকতে টিকতে লিখে রাখে শব্দ সর্বশেষ
ধুলো সব জমেনি শেষমেষ
তাই সংসার হেঁটে যাবে পরিত্যক্ত পথে কড় গুণে গুণে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন