সোমবার, ২৩ আগস্ট, ২০১০

মাংসের বাজারে সুখ-দুঃখ

দরজার ছিটকিনি লাগাতে লাগাতে দেখি নখগুলো
আগেরবেলার তরকারীগুলোর অতিরিক্ত হলুদ তা লেগে এখনও
নিজের সামনে উন্মুক্ত উপুড় এবার মাংস ঘষে ঘষে
বের করে নেব কয়েক ছলক ভালবাসা,
বিদ্যুত যাবে নিশ্চিত আর প্রচুর ঘামে গাঢ়তর নিঃশ্বাস
হলুদ অথচ কার্যকরী আঙুলে গড়া হাত এবং তালু
এরাই অধিক ঘনিষ্ট এ মুহূর্তে,

তিন-চার-পাঁচ বড়জোর তারপর
ছলকে ছলকে ভালবাসার ফোঁটাগুলো বেরিয়ে
ঘামে নেতিয়ে হাড়-মাংস-মাথা
নিঃসঙ্গতার সবচেয়ে কার্যকরী বিনোদনে
গাঢ় উচ্চারণে শুভ সমাপ্তির পর দুপুর-বিকেল-রাত
বেছে বেছে বিভিন্ন জল এবং মাংসল উরু
স্যাঁতস্যাঁতে দুঃখকে ঘিরে ঘেমে ওঠা সুখ
সবশেষে মনখারাপ এবং সেলফোন
আবার মনখারাপ এবং সেলফোন,

মাংসের বাজারে সুখ-দুঃখ মানে বাজেকথা
মন নিষিদ্ধ এবং নিখোঁজ
ওষুধ আম আর আড়ং দুধ একে অপরে তবু
বেছে বেছে রাতে, প্রভাতে
তুমুল উলঙ্গ ক্ষুধায় ।।
_______________
২৩ আগস্ট ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন