সবাই ভুল বকেছে ওদের চেয়ে নেয়া জলের পাইপে ভাগ বসিয়ে
নিদেনপক্ষে বড় দালানের গায়ে রোদের দাগগুলোকে মিলিয়ে যেতে দেখত
আমাদের লোকদেখানো হাতে-হাত দেখছিল রোগা দেয়ালগুলো
এক মরা পাগল হাঁ করে মাছি পালছিল আর ফ্যালফ্যাল দেখছিল সিমেন্টের খুঁটি
এক বুড়োমতন লোক পথ গুলিয়ে ঘুরছিল পল্টনের মোড়ে আর
পুলিশও বাথরুম সামলাতে পারেনি, শহরের সব নর্দমায় উৎকট অসভ্যতা
বাচ্চাটা বাসচাপা পড়ে কাতরাতে কাতরাতে রক্তের মধ্যে পিছলে ওখানেই ছিল
আর সব ভদ্রবৃন্দ নাকে রুমাল চেপে দ্রুত সরে পড়ছিল,
শেষে এক রিকশামানুষ টেনে ধরে তুলল আর দেখল বাচ্চাটা মানুষের,
প্যান্টের জিপার তুলে দুটো পুলিশ তাকে টেনে তুলে চড় কষাল
কিছু দুর্দান্ত লোক রিকশা ভেঙ্গে দিল আর মারতে লাগল
রিকশামানুষ মরেনি শুধু হাজত খেটেছিল আর দু'বেলা গন্ধরুটি খেত,
বৃষ্টির ঝাপটায় ভিজে ভিজে বাসে চেপেছি আর বাড়ি গেছি
সেলফোনের ভেতর পানি ঢুকে ওটা বন্ধ হয়ে গেছিল ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন