অভ্যস্ত ছিল এতকাল সমগ্র শহর
যখন প্রতিটি বারান্দায় ওড়ে তোমার সালোয়ার,
দেখতে হুবহু এক কিছু পোস্টার সাঁটা উরুতে আমার
ধুলো পথ হেঁটে হেঁটে উঠে আছে সুউচ্চ পাহাড় পিঠ বরাবর
ঘষে ঘষে মুছে ফেলা অপরূপ সব সাগর বন্দর
গায়ে জঘন্যতম পোষাক তোমার প্রতিপক্ষর
পৃথিবীর যাবতীয় শপিংমল কেননা তোমার
যেসব পিঁপড়ে হানে কামড় সবচে' বিষধর
ওরা থাকুক শুয়ে তোমার স্যান্ডউইচ জুড়ে
সময় সুযোগ বুঝে খাওয়ানো যাবে তা
সমস্ত বারান্দা হতে ছুঁড়ে ফেলা হবে তোমার সালোয়ারগুলো
সেসব কুচি কুচি'র সুবিধার্থে পোষা হবে স্বাস্থ্যবান সব ইঁদুর ।।
০৬ জুলাই ২০১০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন