বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০১০

সম্পৃক্ত সবুজের অবসন্ন মানুষ

হয়তোবা রোদ জল এমনকী হাওয়াও
ক্ষুধার্ত যারা জীব অর্থ হীন অর্থহীন
অগণন জলের রোদ প্রহারে
সাম্রাজ্যবাদীর চর্বির বিস্তারে
জিরজিরে হাড়ে অসংখ্য উঁচু
উল্লম্ব ঘুম
তার থেকে জন্মানো অদৃশ্য বাসা
রেখার পাথরে শখের সুখ
গ্রীবা আর উরুর আন্তঃদেহ ক্রীড়া
হাত পেতে অজস্র চাহিদায়
বাণিজ্যিক জলে গ্লানির অধঃক্ষেপ
সুখ আর ভালবাসা
মূদ্রার উল্টোপিঠে ।।

২২ জুলাই ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন