নিরেট ধোঁয়ায় বসে কেউ খাবে সুখ, আর একমনে হেঁটে যাবে যারা বোকা গোবেচারা । যারা ঘুম থেকে হাতে করে স্বপ্ন নিয়ে ওঠে, পথের ধারে ঘুমাতে গিয়ে ভাবেনা । অথবা যারা পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় শোয়, তাদের ঘুম কতটা !
মাটিতে বসেই খাওয়া যায়, তবে বহুমূল্য ডাইনিং টেবিল, তাতে কত বাড়ে খাদ্যগুণ ! কারা খায়, কাদের খেতে হয়, আর কারা খাবেনা, ছড়াবে ! একমাত্র ফুলকে ছিঁড়ে গাছকে নিঃস্ব করে যাবে, তারপর পায়ে মাড়াবে ! আর মরে যাবে
বারবার ।
২২ জুলাই ২০১০
ভালো লাগলো... চলুক...
উত্তরমুছুন