রবিবার, ২৫ জুলাই, ২০১০

রীতু :: প্রত্যাবর্তন (চার)

জানলায় না দাঁড়িয়েও তুই বাঁচিস
আর তোর মনও খুব ভাল থাকে,
তুই তো জানবিও না কোনদিন
রাত আটটার ঝুমবৃষ্টির গল্পগুলো...
আমি কার জন্য ভিজেছি ছাতা গুটিয়ে,

দাঁড়াস না কোনদিন জানলায়
শুধু কাঙালের মতন তোর ছায়ার অবয়ব
খুঁজি জানলার নতুন পর্দায়,
কেবল কল্পনায় বসিয়েছি তোকে গাঢ় করে...

সচেতন মস্তিষ্কে মুছে দিতে পেরেছিস
বেশ তো ব্যক্তিগত পৃষ্ঠার পুরুত্ব,
আমিই কেবল হাইওয়ের উপর দু'হাত তুলে
কত অপরিচিতের গায়ের ঘ্রাণে -
তোর মৃত্যুময় ঘ্রাণ খুঁজি ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন