বুধবার, ২৮ জুলাই, ২০১০

শারীরিক সেলাই

শরীরের প্রচুর কাছে
একটি জামার নতুন বোতাম
কেটে কেটে কারচুপি কারসাজি
কালো খয়েরী.. যাচ্ছে
যাবে....

বুকের কাছটা কেটে পাশে টেনে বসিয়ে
এবার আর সুতো ভরোনা
উল্টোপাশ সরিয়ে, আবার -
গুলিয়ে ফেলছ,
ওটা পুরনো
নতুনটা খামছে ধরো,
সবাই কাটছে জুড়ছে
উরুতে, হাঁটুতে, পায়ের পাতাতে,
চামড়াতে অন্তবর্তী সম্ভোগে
তরুণী কিংবা বৃদ্ধা রমণী
আঁটসাঁট...
এবার কেটে ফেল
ছিঁড়ে ফেল,

আর টেনোনা
ছুঁড়ে ফেলে দাও দূরে,
অথবা নিজস্ব অধিক কাছে ।।

২৮ জুলাই ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন