বুধবার, ২৮ জুলাই, ২০১০

কথনঃ ২৮ জুলাই ২০১০

থাকি
আবার থাকি না কখনও
দূরে না
আবার জড়াই না বুকে

বিপদের ঝোলে নানরুটি ভরি নিজস্ব পেটে
আছড়ে ভাঙ্গি শরীর অসুখ
গিলতে গিলতে বাদশাহী ফিরনি
অসংখ্য এঁটো থালা
গায়ের গন্ধে
হাড়ের শব্দ শুনি
আঙ্গুলের কড় গুনি

মাঝদিনে ধুতে দিই গা
যাই না আবার
চলে যাই
একেবারে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন