বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০১০

ত্রিভুজ

একটা চোখ
কতটুকু ভুল কতটা বানানো
অব্যবহৃত বোতামের ভীড়
সবার কেবল বরফ কেনার তাগিদ
তাড়া করেছি জন্ম - জন্মান্তরে
ঠিকানা পাইনি, কিছুতেই হয়নি কিছু...

এ কি নিকট না দূর অসংখ্য মাইল
গত জন্মে ছিল কী না
অথবা পৌঁছে যাব আগামী হাজার জন্মে
ঘাস নেই, ভয়ানক সব বুকের এক প্রশস্ত ক্ষত...

ছেঁড়া পকেট পুরনো ডায়েরি
কে বেশি ছন্নছাড়া
নাকি মিলেমিশে মাখে
একসাথে সুর্যাস্তে থাকে

ছিপছিপে মাছরাঙা ছিলাম
হচ্ছি ত্রিভুজ
হচ্ছি .. হতে হতে পুড়ে যাচ্ছি
জ্বলে যাচ্ছে আঙ্গুল ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন