বুধবার, ২ জুন, ২০১০

অবশিষ্ট হাড় - ০১ (৩১ মে ২০১০)


রোগাক্রান্ত দুপুর,
আবেগের রেখাগুলো প্রান্তিক মেঘকে ছাড়িয়ে বিমুক্ত আকাশের দিকে,
নিজস্ব অবশিষ্ট হাড়, উইপোকায় কাটা ডায়েরী সংক্রান্ত পরিমিত অনুভূতি,

সম্পর্কের দেয়ালগুলো এখানেই ছিল দন্ডায়মান,
আজ কিছু ফণিমনসার শরীর, আর বিষণ্ন শুকনো এক ফুল,
মাটিতে গাঁথা পুরনো ছুরিটা মরচেধরা,

কেউ বোধহয় দেখেনি, পালানো যাক তবে... এ জন্মের মতো ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন