বৃহস্পতিবার, ৩ জুন, ২০১০

অবশিষ্ট হাড় - ০৩ (০৩ মে ২০১০)


একা কোন গাছের শব্দ নিঃশ্বাস
একবাক্যে জানায় ক্ষুধা সর্বনাশ
এখানে শীতের প্ররোচনায়
উত্তপ্ত গ্রীষ্মের ভালবাসা কড়া রোদ
তারপর এক অনিবার্য শীতল অধ্যায়
যাকে সন্ধ্যা বলা যায়;
কাকে বলে সুন্দর
সুন্দর কি এই জিজ্ঞাসা
বোকা বলে, জগতের যাবতীয় অভিবাসী
ওরা কিন্তু ঠিক বলে ভালবাসি
সুযোগ পেলেই
তারপর কামড়ে আনে সরলতা;
মানুষ বোঝার অপচেষ্টা নয়
মানুষ বড়ই বাজে বিষয়
একা খাবে, একাই খাবে
নিরীহরা হতাশ এবং নির্বিকার
অনেকটা আমার মতন;
কে জানে, কতবার ভুল করে সমুদ্রের হাওয়া
বাড়াবাড়ি হচ্ছে জানি
সে এক ঘুমের ইতিহাস,
রাতের অশ্রুদের রঙ বোঝা জরুরী
খুঁজতে হচ্ছে হাড় অবশেষ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন