অবশিষ্ট হাড় - ০৪ (০৩ মে ২০১০)
সূর্যের স্বেচ্ছাচারিতায় ভোরের নতুন নাম সকাল
মেঘসংক্রান্ত আড়াল সত্ত্বেও কমতি নেই উষ্ণতার আভিজাত্যের
একপেশে সুখকে আটকে রাখা দশ-বারোর এই ঘর
বাথরুম-বারান্দায় চেনা সমীকরণ
চিরচেনা ফেরিঅলাদের আনাগোনা বাড়তে বাড়তে
তেতে ওঠে গনগনে রোদ
তখন তার নাম হয় দুপুর;
বিপ্লবের ঘনিষ্টতম অধ্যায়সমূহ আজও শিরোনামহীন
ভান করে বাঁচা বিপ্লবীরা প্রত্যেকেই ধূমপায়ী
উনারা বিপ্লব জ্বালিয়ে ধোঁয়া নেন,
গোবেচারা জনসাধারণ ঘুমন্ত চোখে পত্রিকা দ্যাখে
মাংস দেখে লোল টানে
রক্ত দেখে শিউরে ওঠে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন