বুধবার, ৯ জুন, ২০১০

একটি মাইক্রোস্কোপিক টেডিবিয়ার চাই


আকাশ একটি নীল মলাটের নাম
এই ইতিহাস মেয়েটির ছিল জানা,
বৃষ্টি মানেই আকুল কান্না কোন
মেয়েটি সেও বুঝে গেছে এতদিনে,
জানতে জানতে বুঝতে বুঝতে
বিষাদের প্রেষণায় চুপসে
মেয়েটি হয়েছে ক্ষুদ্র, এত্তটুকু;

ভয়ানক এই ক্ষুদ্র মেয়েটি
যায় চলে যায়,
উথাল-পাথাল কষ্টে দুলে
মেঘের ছায়ায় একটু দাঁড়ায়,
জাপটে ধরে কাঁদার জন্য
এই মুহূর্তে
তার প্রয়োজন
একটি মাইক্রোস্কোপিক টেডিবিয়ার ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন