অসুখ - ০৬
বুকের অভ্যন্তর, সহস্র স্বপ্নের গলিত শরীর
একাকার, বৈষয়িকতা বিপন্ন অসহায়
পঙ্গু জৈবিকতার দীর্ঘ নগ্ন চুল, কাব্যহীন
অবমাননার উগ্র আঘাতে, বিলুপ্তপ্রায়
ভংগুর বক্ষবেষ্টনী,
নখের আড়ালে মাংসের আদিম চিৎকার
হাঁটুর টিলায় ছোপ ছোপ কালচে উপন্যাস
ছানিপড়া অস্বচ্ছ চোখ, একা
মন এবং মগজের নৈর্ব্যক্তিক স্থিতিশীলতা
অথবা বিদ্যমান, বিশুদ্ধ শূন্যস্থান
নিদ্রাহীনতা কিংবা নিদ্রস্থুলতায়
মন - শরীর দু'ভাবেই মানুষ একা ।।১৬ জুন ২০১০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন