রবিবার, ২৭ জুন, ২০১০

রীতু :: প্রত্যাবর্তন (দুই)

দ্যাখ দ্যাখ... মন দিয়ে দ্যাখ... মেপে কাটা সুতো, কড়ই কিংবা বেতসের সুবাস, কড়ি দিয়ে কেনা যায়নি বিরিশিরির ঝিরিঝিরি, ছেলেবেলা .. প্রকট উড়িয়ে ধুলো আসে, আসে সোমত্ত নসিমন, তোর আর আমার আঁচড়ানো চুলে গাঢ় রোদের গন্ধ, সে কার গল্প বল ? কে কার কথার অপেক্ষায় থাকে ? বিনুনীতে গাঁথে
অভিমান, ভাল ভাল ভালবাসা স্পষ্ট দাগে নষ্ট করে,... কে ? তুই আর আমি আর ....


তুই তো বুঝিসনি, তোর বুকে হাত দিয়ে সেকী অসুখ, বাড়ি গেছিলাম, ম'রে গেছিলাম হয়তোবা, মা টেনে টেনে গোসলে ঢোকাল, আমি চুপসে একপাশে ঘষে ঘষে তুললাম ভালবাসা, কিছু সামান্য সুখ বেরোল, ঐ অনেকটা অমন, যেমনটা দিয়েছিলি.. বারণ করেছিলি বলতে, বলবনা, ভগবানও জানবেনা, এই যা বেরিয়ে গেল হাওয়া...


ভুলেই গেছিলি, বাজে বুঝে মনে দিলাম নাড়া, ছোঁক ছোঁক করি আজও, চিনিনি চিনিনি.. শরীর বুঝিনি আজও, বিড়িটাই খেতে পারিনা ঠিক করে, একবার এক প্রেমিকার ঠোঁটে এই একদলা ধুলো, এমা, ছি,...


কেমন সুখ দিয়েছিলি.. ভাল্লাগেনা কিছু আর ...

২৭ জুন ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন