দেহজ ক্ষুধা
ঘি-গন্ধী দেহ কাঁপে দাহ্য আনুকূল্যে
শরীরের কারুকাজে মাংসের বাহুল্যে,
অনার্য যুবতী মাতে শরীর বিজ্ঞাপনে
কামুক চোয়াল জ্বলে আদিম আস্ফালনে;
দাঁতাল পুরুষ খোঁজে শাঁসাল শরীর
নখের আয়ত্ত্বে বাড়ে ক্ষুধা সুগভীর,
সহবাসে সর্বদাই পুরুষশ্রেণী বন্য
স্থুল সুখে সিক্ত থাকে জৈবিক অরণ্য;
সভ্যতায় বরাবরই সোঁদাগন্ধী বাঁধা
ভাতের ক্ষুধার পাশে দেহজ ক্ষুধা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন