শুক্রবার, ১১ জুন, ২০১০

অসুখ - ০৫ (১১ জুন ২০১০)


ছোপ ছোপ ঘাস ঝোপ সরু মেঘে বেমানান জল
ইট-বালু-কন্ক্রিট ঘুরপথে মৃতকাক কুকুরেরা চঞ্চল
নানা সুখে হাসিমুখে উড়োচিঠি অশ্রুতে অভিমান খয়েরী
মিনিবাসে সিগেরেটে পুরাতন পোষাপাখি ভুলে যাওয়া ডায়েরী
চকোলেট মিহিদানা মিল্কশেক দাঁড়িটানা ছেঁড়া জুতো
শেষছড়া চেনাগানে নবনীত ব্যাকরণে সুধীজন ছাইছুতো
প্রুশিয়ান ঈশ্বরী নতজানু অবতার নীরবতা কামনার
আলগোছে লাল বলে মৃত্যুর স্বচ্ছতা শূন্যতা সংসার
চড়াইয়ের ঘুলঘুলি বুনুনীতে হাতঘড়ি নীল কাটে উড়োযান
সরকারী অভিশাপ পথঘাট খালময় ঘুড়ি খোঁজে পরিত্রাণ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন