রবিবার, ১৫ এপ্রিল, ২০১২

তীব্র ঘচটুতম্প

তোরা প্লাস্টার খাস
ঘেন্না কমাস
স্কুলে যাস

তোদের লেজ ভালো না
বার্লিনের বন ভাল

সোমবার, ৯ এপ্রিল, ২০১২

সবুজ পিলাস্টার

কোন এক পাথুরে যুগ ছিল
যখন প্রচুর ভারে নুয়ে ঘাড় বাঁকিয়ে আকাশ দেখতে হতো,
আজ বহু শতাব্দী পর এত বেশী নির্ভার যে
ধনুকের মতো বেঁকে
আকাশকে বুকে ধরা যায়
সবুজ পিলাস্টার
আমার জমানো সিঁড়ি বেয়ে উঠে গেছে বারোয়ারি দোকান
নীল আর গোলাপী তাকের ভীড়ে -

কতোরকম পৃথিবী আমাদের ।।।

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

তুই আয় [২]

বিধাতার কলতলায় নাঙা হয়ে নৃত্য দিবি
যৌথ ভাটে পিষে যাবে লহমা লহমা ময়দান
তুই তোর আঙুল কাটবি আমায় দিবি বাজাতে
বেঁধে ফেলে শুয়োরের লেজ শ্বাস বন্ধ করে -
নাক কেটে দু'ভাগ করে, লিখে রাখব ভুলে ভরা নামতা
তুই থেঁতলে যাবি তেঁতুলের আচারে
মাখামাখা তেলে ইতিহাস পাঠ পিঠ চুলকে
বিব্রত দেবতার মতো সরে যাবে উড়ে যাবে
তোর বুক খুলে রেখে দেবো
তুই কাদাকাটা ভুলে উড়ে আয়
ফড়িঙের সুতো খুলে দেবো, বাঁধবোনা আর
দুপুর ঘুমিয়ে যায়, তুই আয়
।।।

_____অ_
৮.৪.২০১২